বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৪১
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হওয়ার সময় যুবককে আটক

shahalam
  • প্রকাশিত: জুলাই, ৮, ২০২২, ১১:৩৮ অপরাহ্ণ
  • ২৩৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হওয়ার সময় মো. খালেদ মাহফুজ (২২) নামে এক যুবককে আটক করেছে সেতুতে থাকা সেনাবাহিনীর টহল দল।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়। পরে সেনা টহল দলের সদস্যরা তাকে পদ্মা সেতু দক্ষিণ থানায় হস্তান্তর করেছে।

 

আটক খালেদ নড়াইল জেলার নরাগাতি থানার পানি পারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

ওসি শেখ মোস্তাফিজুর রহমান জানান, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে টোল না দিয়ে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতুতে উঠে পড়েন মাহফুজ নামের এক বাইকার। বেলা ১১টার দিকে সেতু পার হয়ে জাজিরা প্রান্ত দিয়ে নামার সময় সেনাবাহিনীর টহল দলের সদস্যরা তাকে আটক করে। পরে পদ্মা দক্ষিণ থানায় তাকে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, বর্তমানে আটক মাহফুজ পদ্মা দক্ষিণ থানা হেফাজতে রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell