মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২০
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত,আহত স্ত্রী-ছেলে

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৭, ২০২৩, ৯:৩১ অপরাহ্ণ
  • ১৬১ ০৯ বার দেখা হয়েছে

মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত,আহত স্ত্রী-ছেলে

মঙ্গলবার  (১৭ জানুযারি) সকাল সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাবুল আক্তার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।

মাগুরার মহম্মদপুরে শ্যালো ইজ্ঞিন চালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবুল আক্তার (৫৫) নামে এক স্কুলশিক্ষক মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী-ছেলে।

মামা প্রভাষক জিহাদুল ইসলাম জানান, বাবুল আক্তার মৌফুলকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে মহম্মদপুরে যাচ্ছিলেন। তারা লক্ষ্মীপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই শ্যালোইজ্ঞিন চালিত নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবুল অক্তার, তার স্ত্রী এবং সন্তান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে  তিন জনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড় টার দিকে স্কুলশিক্ষক বাবুল আক্তারের মৃত্যু হয়।

তিনি আরও জানান, বাবুল আক্তারের স্ত্রী জেসমিন আক্তার ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা এবং ছেলে  ফারহানকে পলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। তারা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশিত কুমার রায় জানান, শ্যালোইজ্ঞিন চালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে  বাবুল আক্তার নামে এক স্কুলশিক্ষক মারা গেছেন। তবে, চালক নসিমনটি নিয়ে পালিয়ে গেছে, তাকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell