রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:০১
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

মোবাইল কিনে না দেওয়ায় এসএসসি পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

shahalam
  • প্রকাশিত: জুলাই, ৮, ২০২২, ১১:১০ অপরাহ্ণ
  • ২৪৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মোবাইল ফোন কিনে না দেওয়ায় আয়েশা আক্তার রিতু (১৫) নামের এসএসসি পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

আয়েশা মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের উত্তরপাড়া এলাকার রাজমিস্ত্রি রিপন মন্ডলের মেয়ে ও স্থানীয় দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

 

শুক্রবার (৮ জুলাই) দুপুরের দিকে টিনের ঘরে নিজ কক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দিলে মুজিবনগর থানা পুলিশের একটি ইউনিট তার মরদেহ উদ্ধার করে। তবে, কোনো অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

দারিয়াপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর মাসুদ রানা মানিক রিতুর মা কবিতা খাতুনের উদ্ধৃতি দিয়ে জানান, আয়েশা বেশ কিছুদিন ধরে একটি মোবাইল ফোন কেনার জন্য বাবা-মাকে চাপ দিয়ে আসছিল। এই সময় হাতে টাকা না থাকায় এসএসসি পরীক্ষার পর মোবাইল কিনে দেবেন বলে জানিয়েছিলেন বাবা-মা। মোবাইল ফোন কিনে না দিলে আত্মহত্যা করবে বলেও সকালের দিকে হুমকি দিয়েছিল আয়েশা। বাবা ঘরে না থাকার সুযোগে আয়েশা নিজ কক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মেহেদী জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাবা-মায়ের কাছে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell