বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:১৪
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

মোরেলগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশের হাতে স্বামী আটক

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৯, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ণ
  • ১৭৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

মোরেলগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশের হাতে স্বামী আটক।

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি । বাগেরহাটের মোরেলগঞ্জে সুমাইয়া খানম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টায় দৈবজ্ঞহাটি গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।সুমাইয়া ওই গ্রামের পলাশ শেখের স্ত্রী।জানা যায়, পলাশ শেখের স্ত্রীর লাশ নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। বেলা ১টার দিকে থানা পুলিশ সুমাইয়া খানমের লাশ হেফাজতে নেয়। সুমাইয়াকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে এমন অভিযোগে তার স্বামী পলাশ শেখকে আটক করেছে পুলিশ। সুমাইয়ার বাবা বাহদুর খান বলেন, স্বামীর সাথে মনোমালিন্য ও পারিবারিক কলহের কারণে সুমাইয়া আত্মহত্যা করতে বাধ্য হয়ে থাকতে পারে। ৩ বছর পূর্বে বিয়ে হলেও তাদের সংসারে কোনো সন্তান নেই। এ বিষয়ে মোড়লগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, সুমাইয়া খানমের লাশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় তার মা মিনারা বেগম মেয়েকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলেছেন। সে কারণে পলাশ শেখকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell