সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৪
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

মোহাম্মদপুরে নিজের বউ মনে করে গার্মেন্টসকর্মী আয়েশাকে ছুরিকাঘাত-হত্যাকারী গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩০, ২০২১, ১২:২৫ পূর্বাহ্ণ
  • ২৯৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মোহাম্মদপুরে নিজের বউ মনে করে আয়েশাকে ছুরিকাঘাতে হত্যা-হত্যাকারী গ্রেফতার।

 রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় ছুরিকাঘাতে আহত গার্মেন্টসকর্মী আয়েশা সিদ্দিকি (২২) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। পুলিশ জানায়, নিজের বউ মনে করে আয়েশাকে ছুরিকাঘাতে হত্যা করে সেকুল মিয়া নামে এক ব্যক্তি। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেকে তার মৃত্যু হয়। এর আগে, ভোর সাড়ে ৬টার দিকে নবোদয় হাউজিং বাজারের পাশে তাকে ছুরিকাঘাত করা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, ভোরে নবোদয় হাউজিং এলাকায় ছুরিকাঘাতে আহত হয় ওই নারী। পরে তাকে ঢামেকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। আহত আয়েশার বোন খালেদা আক্তার  জানান, তাদের বাসা আদাবর নবীনগর হাউজিং এলাকায়। আয়েশা মোহাম্মদপুর বেড়িবাঁধে সাইনেষ্ট গ্রুপ গার্মেন্টসে চাকরি করতেন। স্বামী রুবেল ঢাকা উদ্যানে ইলেক্ট্রিকের কাজ করেন। তাদের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলায়। ভোরে আয়েশা গার্মেন্টসে যাওয়ার পথে অজ্ঞাত কেউ ছুরিকাঘাত করে তাকে আহত করে। পরে তার চিৎকারে আশপাশের কয়েকজন ছুটে আসলে একজন পালিয়ে গেলেও আরেকজনকে ধরে ফেলে তারা। খবর পেয়ে আয়েশাকে হাসপাতালে নিয়ে আসি। আহত আয়েশা  জানান, রিকশা নিয়ে গার্মেন্টসে যাচ্ছিলাম। পথে নবোদয় হাউজিং বাজারের কাছে আসলে দুই ব্যক্তি আমাকে রিকশা থেকে নামিয়ে একজন ধরে রাখে আরেকজন ছুরিকাঘাত করে। তারা আমার কাছ থেকে কিছুই নেয়নি। মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফজানান, এক নারী গার্মেন্টস কর্মীকে কেচি দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় সেকুল মিয়া (৩০) নামে এক জনকে স্থানীয়রা ধরে থানায় সোর্পদ করে। সে একজন ট্রাক ড্রাইভার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সেকুল মিয়া পুলিশকে জানান, নিজের বউয়ের সঙ্গে তার বিরোধ ছিল। ঘটনার সময় আয়েশা ও তার বউ একই বোরকা পরে রিকশায় করে যাচ্ছিলেন। তাই নিজের বউ মনে করে সে আয়েশাকে ছুরিকাঘাত করে। ওসি আব্দুল লতিফ জানান, আয়েশা বিকেলে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। স্বজনরাও হাসপাতালে আছেন। তার স্বজনরা থানায় আসলে হত্যা মামলা করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
Enter

You sent

Open photo

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell