মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:০৬
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

ময়লার ভাগাড় থেকে উদ্ধার হওয়া সেই নবজাতক পেল নতুন ঠিকানা

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২২, ২০২২, ৮:২৭ অপরাহ্ণ
  • ১৬৪ ০৯ বার দেখা হয়েছে

ময়লার ভাগাড় থেকে উদ্ধার হওয়া সেই নবজাতক পেল নতুন ঠিকানা

সাত লাখ টাকা অফেরতযোগ্য বন্ডে রাজবাড়ীর সরকারি চাকরিজীবী নি:সন্তান দম্পতিকে আদালতের মাধ্যমে দত্তক দেওয়া হয় নবজাতককে।

 

জানা গেছে, মাদারীপুরের আদালতপাড়ায় নবজাতক দত্তক নিতে আগ্রহী দম্পতিরা ভিড় করেন। শিশুটিকে দত্তক নিতে ১৯ জন আবেদন করেন আদালতে। তিন ঘণ্টা ধরে চলে শুনানি।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ এজলাসে শুনানি নেন আবেদনকারীদের।

প্রথম পর্যায়ে ১৫ জন বাদ পড়লে অন্য চারজনের যোগ্যতা অনুসারে আবারও চলে শুনানি। পরে সাত লাখ টাকা ফেরতযোগ্য জামানতে মরিয়ম আক্তার ও আজিবর হাওলাদার নি:সন্তান দম্পতিকে নবজাতক দত্তক দেন আদালত। এতে খুশিতে আত্মহারা এই দম্পতি।

চিফ জুডিসিয়াল আদালতের নাজির মু. শহিদুল ইসলাম বলেন, সাতদিনের মাথায় নবজাতকের নামকরণ করা হবে। আর এখন থেকে পুরো দায়িত্ব পালন করবেন দত্তক নেওয়া ওই দম্পতি।

দত্তক নেওয়া মরিয়ম আক্তার বলেন, আমাদের কোনো সন্তান নেই। আদালতের সিদ্ধান্ত মতে আমরা মেয়েটিকে মানুষ করে তুলবো। আমাদের স্বামী-স্ত্রী দু’জনের যা সম্পতি আছে, সবকিছুই এই মেয়ের নামে লিখে দেবো।

মাদারীপুর আদালতের আইনজীবী রুবিনা আক্তার বলেন, ১৯ জনের মধ্যে আদালত মরিয়ম ও আজিবর দম্পতিকে বেঁছে নিয়েছেন। তাদের যোগ্যতা অনুসারে আদালত এই সিদ্ধান্ত দেন। আশা করছি, মেয়েটি নতুন মা-বাবার পরিচয়ে আলোকিত মানুষ হয়ে গড়ে উঠবে।

মাদারীপুর জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মু. শহিদুল ইসলাম জানান, মেয়েটির সব দায়িত্ব ওই দম্পতিকে দিয়েছেন আদালত। পরিচয়হীন শিশুটি নতুন ঠিকানা পাওয়ায় সবাই খুশি।

উল্লেখ্য, গত রোববার (১৮ ডিসেম্বর) মাদারীপুর শহরের বটতলা এলাকার সড়কের পাশ ময়লার ভাগাড় থেকে কম্বলে পেঁচানো একটি ফুটফুটে নবজাতক উদ্ধার করেন স্থানীয়রা। মেয়েটি এখনও জেলা সদর হাসপাতলে চিকিৎসাধীন। এদিকে দত্তক নেওয়া এই দম্পতি রাজবাড়ী জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত। ১৩ বছরের সংসার জীবনে নেই তাদের কোনো সন্তান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell