সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০২
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

যশোরে ছুরিকাঘাতে যুবককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বুত্তরা।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১১, ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ণ
  • ২২১ ০৯ বার দেখা হয়েছে

যশোরে ছুরিকাঘাতে যুবককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বুত্তরা।

 

যশোর প্রতিনিধি।। যশোরে জুম্মান (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বুত্তরা। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের শংকরপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুম্মান শহরের শংকরপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে। নিহতের ভাই মামুন হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের শংকরপুর রেলস্টেশন এলাকার স্বেচ্ছাসেবক লীগ সভাপতির অফিসের সামনে দুর্বুত্তরা জুম্মানকে ছুরিকাঘাতে গুরুতর জখম করেন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাতে হত্যা করেছেন। এদিকে, জুম্মানের মৃত্যুর খবর পেয়ে তার স্বজনরা যশোর জেনারেল হাসপাতালে ভিড় করেন। এসময় স্বজনদের আহাজারিতে গোটা এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মো. আলী হাসান জানান, হাসপাতালে আনার আগেই জুম্মানের মৃত্যু হয়েছে। যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপান কুমার সরকার জানান, দুর্বৃত্তরা জুম্মানকে কুপিয়ে জখম করার পর স্থানীয়রা তাকে যশোর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘নিহত জুম্মানের বিরুদ্ধে থানায় মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ ১৫টির মতো মামলা রয়েছে। এলাকায় সন্ত্রাসীদের তালিকায় তার নাম রয়েছে। যেকোনো একটি পক্ষের হাতে তিনি খুন হতে পারেন বলে ধারণা করছি। এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান শুরু হয়েছে। পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ আমরা সংগ্রহ করেছি। বেশকিছু ক্লু পেয়েছি। এগুলো যাচাই-বাছাই চলছে। শিগগির রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell