শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:১৬
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

যশোরে পুরুষ সেজে প্রতারণার অভিযোগে তরুণীকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২০, ২০২২, ৯:৪৬ অপরাহ্ণ
  • ৪৫৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। পুরুষ সেজে প্রতারণার অভিযোগে যশোরে ফারহানা আক্তার স্নেহা নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ মে) দুপুরে যশোর শহরের দড়াটানা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্নেহা যশোর শহরের লোন অফিস পাড়ার শাহাজান আলীর মেয়ে।

 

যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত শেখ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আটক স্নেহা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পুরুষ সেজে প্রতারণা করে আসছেন।

সম্প্রতি চৌগাছা উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামের চা দোকানি  হাবিবুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। এরপর হাবিবুর রহমানের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন স্নেহা। এ সম্পর্কের সূত্র ধরে ওই মেয়ের কাছ থেকে মোবাইল ও বিকাশের মাধ্যমে নগদ টাকা নিয়ে সটকে পড়েন তিনি। এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে অভিযান চালিয়ে  শুক্রবার সকালে স্নেহাকে শহরের দড়াটানা মোড় থেকে গ্রেফতার করে।

ওসি মনিরুজ্জামান আরও জানান, স্নেহার নামে দেশের বিভিন্ন থানায় মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। যশোরে দায়ের করা প্রতারণা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell