রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩৯
শিরোনামঃ
পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।

যশোরে যুবককে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষরা

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৭, ২০২২, ৮:৫৩ অপরাহ্ণ
  • ৪২২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।যশোরে আশিকুর রহমান অপু (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষরা।

মঙ্গলবার (০৭ মে) সকালে শহরের খালধার রোডের আমিনিয়া মাদরাসা মোড়ে তিনি প্রতিপক্ষের ধারালো অস্ত্রে গুরুতর আহত হন।

পরে ঢাকায় নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

 

নিহত অপু শহরের খালধার রোড এলাকার হাবিবুর রহমান হবির ছেলে। তার বিরুদ্ধে হত্যা-মাদকসহ ৭টি মামলা রয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারী ওয়ার্ডের চিকিৎসক তানভীর আহম্মেদ বলেন, অপুর শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাত রয়েছে। গলার অনেকাংশ অংশ কাটা। তার অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার্ড করা হয়েছিল।

যশোর পুলিশের মুখপাত্র ও ডিবি ওসি রুপন কুমার সরকার জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রিকশায় শহরের বড়বাজারে যাওয়ার পথে খালধার রোডের আমিনিয়া মাদরাসার সামনে পৌঁছলে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন।

ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরের একটি বেসরকারি ক্লিনিকে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে হত্যা, মাদক, দ্রত বিচারসহ ৭টি মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, ২০২০ সালের ৭ জুন শহরের বড় বাজারে পাপ্পু নামে এক যুবককে হত্যার ঘটনায় জড়িত ছিল অপু। সেই হত্যার প্রতিশোধ নিতে আজ সকালে প্রতিপক্ষের লোকজন অপুকে কুপিয়ে হত্যা জখম করেন। পরে তার মৃত্যু হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell