শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২৯
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

যাত্রাবাড়ী থেকে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্যকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৫, ২০২৩, ৯:০৮ অপরাহ্ণ
  • ২০১ ০৯ বার দেখা হয়েছে

 

যাত্রাবাড়ী থেকে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্যকে আটক

রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর থানা এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) তাদের আটকের বিষয়টি জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

আটকরা হলেন- সম্রাট (২০), শান্ত (১৯), সোহাগ (১৯), ফারুক (১৫), রবিন (১৭), অর্ণব (১৬), বিবেক (১৫), তুহিন (১৬), রিফাত (১৬), রাব্বি (১৬), জিসান (১৬), এহেমাদ (১৬), ইসমাম হোসেন (১৭) ও রবিউল ইসলাম (১৬)।

ফরিদ উদ্দিন জানান, আটকরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর থানার বিভিন্ন এলাকায় পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপসহ সবকিছু ছিনিয়ে নিতো।

চুরি/ছিনতাই ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়া-মহল্লায় মারামারি করে আসছিল। এলাকায় প্রভাব বিস্তার করতে শো-ডাউন করে সাধারণ মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি করে আসছিল।

আটকদের মধ্যে সম্রাট, শান্ত ও সোহাগকে যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত ছিনতাই মামলায় হস্তান্তর করা হয়েছে। বাকি ১১ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell