শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫৮
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

যাত্রাবাড়ীতে ‘মাদকাসক্ত’ ভাইয়ের ছুরিকাঘাতে বোনের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২২, ২০২৩, ৩:২৮ পূর্বাহ্ণ
  • ২৪৩ ০৯ বার দেখা হয়েছে

 

যাত্রাবাড়ীতে ‘মাদকাসক্ত’ ভাইয়ের ছুরিকাঘাতে বোনের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া রসুলপুর এলাকায় ‘মাদকাসক্ত’ ভাইয়ের ছুরিকাঘাতে রানি আক্তার আয়শা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে নয়টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আয়শার বাবা মোখলেসুর রহমান  বলেন, আমার ছেলে রবিন মাদকাসক্ত। আজকে ছেলেকে মাদক নিরাময় কেন্দ্রে (রিহাব) নিয়ে যাওয়ার কথা ছিল। বিকেলে এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে রবিন উত্তেজিত হয়ে আয়েশাকে ছুরিকাঘাত করে। আমি বাধা দিলে আমার হাতে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় আয়েশাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর জেলায়। বর্তমানে যাত্রাবাড়ী দুনিয়া রসুলপুর এলাকার ১৪ নম্বর রোডের ১২ নম্বর বাসায় থাকি। মেয়ে জামাই ইতালি প্রবাসী। আয়েশা দুই মেয়ে ও এক ছেলের জননী ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell