রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪৮
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

যুক্তরাষ্ট্রপ্রবাসী ভবনের অংশীদারিত্ব বুঝে নিতে চাওয়ায় মারধরের শিকার হয়ে গুরুতর আহত ৪ থানায় মামলা গ্রেফতার ৩

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৯, ২০২৪, ২:২৭ পূর্বাহ্ণ
  • ১৬৬ ০৯ বার দেখা হয়েছে

 

রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে যুক্তরাষ্ট্রপ্রবাসী ভবনের অংশীদারিত্ব বুঝে নিতে চাওয়ায় মারধরের শিকার হয়ে গুরুতর আহত ৪ থানায় মামলা গ্রেফতার ৩

রাজু আহম্মেদ ।।

আহতরা হলেন- সবুজ হাওলাদার, সোহেল হাওলাদার, মুরাদ ও আফজালআশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও রাজধানীর মোহাম্মদপুরস্থ বিডিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে মারধরের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই দিনগত রাতে যুক্তরাষ্ট্রপ্রবাসী ভুক্তভোগী জিনাত রিজওয়ানা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫-৩০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।  মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পশ্চিম থানা পুলিশ।

ভুক্তভোগী জিনাত রিজওয়ানা তার অভিযোগে জানান, পরিচয়ের সুবাদে উত্তরায় বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়াহইয়া চৌধুরীর প্রতিষ্ঠানে দু-বছর আগে ১২ কোটি টাকা বিনিয়োগ করেন তিনি। ইয়াহইয়া তার নামে শেয়ার সার্টিফিকেট ইস্যু করেন। তবে চলতি বছরে জুন মাসের প্রথম সপ্তাহে ইয়াহইয়া চৌধুরীর কাছে সর্বমোট বিনিয়োগের হিসাবসহ উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের একটি ১০ তলা ভবনের অর্ধেকের অংশীদারিত্ব বুঝে নিতে চাইলে ইয়াহইয়া ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে ওই ভবনে থাকা সবুজ হাওলাদার, সোহেল হাওলাদার ও মুরাদকে মারধর করে আহত করা হয়।

তিনি জানান, হামলার সময় ইয়াহিয়ার সঙ্গে জনি মিয়া, কাজী রবিন, আনোয়ার, ফরহাদ হোসেন, মো. সাহেদ ও রাজিব নামের ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন ছিলেন। খবর পেয়ে রিজওয়ানা তার গাড়িচালক আফজাল ও ভাই খন্দাকার শোয়েব আরিয়ান অঙ্কনকে নিয়ে ওই ভবনে যান। তখন তারা অঙ্কনকে অস্ত্রের ভয় দেখিয়ে চালককেও মারধর করেন। ওই ঘটনার পর থেকে রিজওয়ানা ও তার পরিবার আতঙ্কে রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী বলেন, এখন পর্যন্ত এই ঘটনায় মামলার এজহারনামীয় ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell