শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৫৫
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

যেসব সবজিতে ভিটামিন ডি হাড়-পেশির স্বাস্থ্য ভালো রাখতে পারে

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৬, ২০২৫, ১১:৩১ অপরাহ্ণ
  • ২১৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

যেসব সবজিতে ভিটামিন ডি হাড়-পেশির স্বাস্থ্য ভালো রাখতে পারে

সুস্থ থাকার জন্য ভিটামিন ডি’র বিকল্প নেই। ভিটামিন ডি হলো এমন এক ভিটামিন, যার উপর মানুষের শরীর ও মন দুয়েরই ভালো থাকা নির্ভর করে। একদিকে ভিটামিন ডি হাড়-পেশির স্বাস্থ্য ভালো রাখতে পারে, আবার মন-মেজাজও ভালো রাখে। এটি এমন একটি ওষুধ, যা বিনামূল্যে পাওয়া যায়।

ভিটামিন ডি’র অভাব হলে পেশি দুর্বল হয়ে যায়, অস্টিওপোরোসিসের মতো সমস্যা তৈরি হয়, রোগ প্রতিরোধ শক্তিও কমে যায়। তাতে নানা ধরনের অসুখের প্রকোপও বাড়তে শুরু করে। কাজ করার ইচ্ছেও যায় চলে। ভালো থাকার জন্য তাই শরীরে ভিটামিন ডি’র ভারসাম্য বজায় রাখা জরুরি।

তবে কর্মব্যস্ত জীবনের অনেকটাই এখন সবার কাটে কর্মস্থানে। তাদের রোদ পোহানোর সময় নেই। সাপ্লিমেন্ট দিয়ে সেই অভাব পূরণ করে যায় ঠিকই, তবে খাবারের মাধ্যমেও পুষ্টি পাওয়া সম্ভব।

সাধারণত দুগ্ধজাত খাবার, ডিমের কুসুম, মাখন, তৈলাক্ত মাছে ভিটামিন ডি থাকে। কিছু শাকসবজিও আছে, যা অন্য খাবার থেকে ভিটামিন ডি গ্রহণ করার ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয়।

কোন কোন সবজিতে মেলে ভিটামিন ডি?

করলা

করলা ভাজা থেকে শুরু করে করলার রস, সবই খাওয়ার চল আছে। যারা খান, তাদের শরীরে অন্যান্য খাবারের থেকে ভিটামিন ডি সংগ্রহের ক্ষমতা বাড়বে।

পালং শাক

পালং শাকের গুণের কমতি নেই। খেতেও ভাল। শীতের বাজারে পাওয়াও যায় অনেক বেশি। পালং শাকে থাকা নানা পুষ্টিগুণ শরীরকে ভিটামিন ডি গ্রহণ করতে সাহায্য করে।

লাউ

লাউ দিয়ে চিংড়ির ঘণ্ট রান্না হয়। আবার রোগা হতে চান যারা, তাদের অনেকে সাত সকালে লাউয়ের রস খান। শরীরে ভিটামিন ডি’র অভাব মেটাতেও লাউ খেতে পারেন।

মিষ্টি আলু

আলুর সঙ্গে যখন বাংলার পরিচয় হয়নি, তখন এই মিষ্টি আলুই ছিল বাঙালির ভরসা। পুষ্টিকর ও ফাইবারে সমৃদ্ধ মিষ্টি আলুতে সামান্য পরিমাণে ভিটামিন ডি আছে।

কুমড়া

কুমড়া খেতে পছন্দ করেন ছোট-বড় সবাই। নিয়মিত এই সবজি পাতে রাখলে কিছুটা হলেও শরীরে মিলবে ভিটামিন ডি।

ডাঁটা

ঝোল হোক বা চচ্চড়ি, ডাঁটা সবকিছুতেই মানিয়ে যায়। ডাঁটাতেও কিন্তু আছে অতি সামান্য ভিটামিন ডি।

মাশরুম

কিছু কিছু মাশরুম আছে, যা রোদে বাড়ে, তাতে সূর্যের অতিবেগনি রশ্মি থেকে তৈরি হয় ভিটামিন ডি। তবে ছায়ায় বাড়লে, মাশরুমে ভিটামিন ডি তৈরি হয় না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell