সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩০
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ,জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২০, ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ
  • ১৭৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ,জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের ৮ মাসের মাথায় যৌতুকের দাবিতে গৃহবধূ মৌমিতা আক্তার লতাকে হত্যা মামলায় স্বামী নুর মো. নয়নের (২৯) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায়ে এক লাখ টাকা জরিমানা করেন বিচারক।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ এস এম নাসিম রেজা এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত নুর মো. ওরফে নয়ন সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামের আব্দুল মতিনের ছেলে।

নিহত মৌমিতা আক্তার লতার (২৩) বাড়ি পার্শ্ববর্তী চাচীয়া মীরগঞ্জ গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদার রহমান মাসুদ জানান, গৃহবধু মৌমিতা হত্যা মামলায় আদালতে দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও বিচারকার্য শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানার আদেশ দেন বিচারক। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

মামলার বরাত দিয়ে জেলা জজ আদালতের (জিআর) শাখা উপ-পরির্দশক (এসআই) শুভ্র জানান, ২০১৯ সালের জানুয়ারি মাসে নয়নের সঙ্গে বিয়ে হয় মৌমিতা আক্তার লতার। এরই মাঝে তাদের পারিবারিক কলহ দেখা দেয়। যৌতুকের জন্য মৌমিতা আক্তারকে প্রায়ই নির্যাতন করতেন স্বামী নয়ন। একপর্যায়ে যৌতুকের টাকা না পেয়ে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর গভীর রাতে মৌমিতা আক্তারকে শ্বাসরোধে হত্যা করে স্বামী নয়ন। পরে খবর পেয়ে মৌমিতার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় স্বামী নয়নের বিরুদ্ধে সুন্দরগঞ্জ আমলী আদালতে পিটিশন মামলা করেন নিহতের মা গোলেনুর বেগম। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় দেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell