সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০১
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

যৌতুকের দাবিতে ১ সন্তানের জননীকে নির্যাতন ৯৯৯ ফোন উদ্ধারসহ পাষান্ড স্বামী সুমন গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১০, ২০২২, ৭:১৮ পূর্বাহ্ণ
  • ৫৬৮ ০৯ বার দেখা হয়েছে

যৌতুকের দাবিতে ১ সন্তানের জননীকে  নির্যাতন ৯৯৯ ফোন উদ্ধারসহ পাষান্ড স্বামী সুমন গ্রেফতার

বন্দরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে ১ সন্তানের জননীকে শাররীক নির্যাতনের সময় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে নির্যাতিত গৃহবধূ মারিহা তানজিলকে উদ্ধারসহ পাষান্ড স্বামী সু মন হায়দার (৩৪)কে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ।

গত ৮ মে রোববার রাতে বন্দর থানার কুড়িপাড়াস্থ হাজী মিলন মিয়ার ভাড়াটিয়া বাড়ি থেকে ওই পাষান্ড স্বামীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভ’ক্তভোগী গৃহবধূ মারিহা তানজিল বাদী হয়ে  গ্রেপ্তারকৃত যৌতুক লোভী স্বামী বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেন। যার মামলা নং- ১৩(৫)২২।

এ ব্যাপারে নির্যাতিত গৃহবধূ মারিহা তানজিল গনমাধ্যমকে জানান, গত ৬ বছর পূর্বে সুদূর বরগুনা জেলার বেতাগী থানার বদনীখালী এলাকার আব্দুল হাকিম মিয়ার ছেলে সুমন হয়দার এর সাথে কুমিল্লা জেলার কতোয়ালী থানার আব্দুল জলিল মিয়ার মেয়ে মারিহা তানজিলের প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে হয়।

৬ বছরের সংসার জীবনে তাহরিন হায়দার নামে একটি ৪ বছরের ছেলে সন্তান রয়েছে। ছেলেটি জন্ম নেওয়ার পর থেকে সুমন হায়দার ও তার বড় বোন নুসরাত জাহান শিলা আমার পিত্রালয় থেকে যৌতুক আনার জন্য দীর্ঘ দিন ধরে আমাকে চাপ সৃষ্টি করতে থাকে।

পরে বিষয়টি আমার পরিবারকে জানালে আমার পিতা আমার সুখের কথা চিন্তা করে যৌতুক লোভী স্বামী হাতে ৫ লাখ টাকা যৌতুক তুলে দেয়। এতেও তার মন ভরেনি। সে পুনরায় আমার পিতার কাছ থেকে আরো ১০ লাখ টাকা এনে দিতে আমাকে ব্যাপক চাপসৃষ্টি করতে থাকে।

এর ধারাবাহিকতায় গত  ৮মে রোববার রাতে পাষান্ড স্বামী সুমন হায়দার পুনরায় ১০লাখ টাকা আমার পিতার নিকট থেকে এনে দিতে বলে। আমি টাকা এনে দিতে রাজি না হওয়ায় ওই সময় পাষান্ড স্বামী সুমন হায়দার ও তার বোন ক্ষিপ্ত হয়ে আমাকে বেদম ভাবে পিটিয়ে জখম করে।

পরে আমি জরুরী সেবা ৯৯৯ ফোন করলে ধামগড় ফাড়ী পুলিশ আমাকে নির্যাতনের হাত থেকে উদ্ধারসহ পাষান্ড স্বামী সুমন হায়দারকে গ্রেপ্তার করে। পরে পুলিশ গ্রেপ্তারকৃত পাষান্ড স্বামী সুমন হায়দারকে সোমবার দুপুরে ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell