রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২০
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার,১০ সদস্যকে আটক 

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৯, ২০২৪, ১০:২৩ অপরাহ্ণ
  • ১৪৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার,১০ সদস্যকে আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সেনাবাহিনীর ও পুলিশের যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় চার মাদককারবারি ও কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ছয়জনসহ ১০ সদস্যকে আটক করা হয়।

 

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর)  রাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাবিদের নেতৃত্বে উপজেলায় মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলার বেলতলী এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা, দুটি মোবাইলফোন, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ৩৪ ফিল্টার এবং একটি মোটরসাইকেল জব্দ এবং চার মাদককারবারিকে আটক করা হয়। এছাড়া উপজেলার অন্যান্য এলাকা থেকে কিশোর গ্যাং সন্দেহে ছয় কিশোরকে আটক করে যৌথবাহিনী।

মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, সেনাবাহিনীর উপস্থিতিতে কিশোর গ্যাং সদস্য সন্দেহে আটক ছয়জনের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের অভিভাবেকর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। আর মাদকসহ আটক চার কারবারির বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর শুক্রবার চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell