বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০৮
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

রাজধানী কাজলারপাড় এলাকার বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৩, ২০২২, ১০:২০ অপরাহ্ণ
  • ৫৪২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় এলাকার একটি বাসা থেকে রুমি আক্তার (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বামীর সঙ্গে অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

বুধবার (১৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রুমির স্বামী রাজু বলেন, আমার স্ত্রী ডাক্তার দেখানোর জন্য এক হাজার টাকা চেয়েছিল। আমি বললাম যে টাকা আছে তা দিয়ে ঘরভাড়া দেবো, তুমি কয়েকদিন পরে নাও। এ নিয়ে আমার সঙ্গে কথাকাটাকাটি হয়। এরপর আমি বাইরে চলে যাই।

তিনি বলেন, পরে আমার স্ত্রী অভিমান করে বাথরুমে ঢুকে কাপড় রাখার লোহার রডের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দেয়।দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজু আরও বলেন, আমি পেশায় গাড়িচালক। আমাদের গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর থানায়। বর্তমানে যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকার একটি বাসার ভাড়া থাকি। আমাদের এক মেয়ে রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell