সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:২৭
শিরোনামঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৫পুলিশ সদস্য আহত

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৫, ২০২২, ৯:৫৪ পূর্বাহ্ণ
  • ৫৪৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৫পুলিশ সদস্য আহত

রাজধানীর বংশাল থানার গেটে পাঁচ পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে জখম করার ঘটনায় হওয়া মামলায় ছিনতাইকারী সুমন ওরফে ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইশরাত জাহান রিমান্ডের এ আদেশ দেন

এদিন বংশাল থানা পুলিশ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

বুধবার (২৩ মার্চ) দিবাগত রাতে বংশাল থানার প্রবেশপথের সামনে আটক করে আনা ছিনতাইকারী ইমনের সুইচ গিয়ারের আঘাতে উপ-পরিদর্শক (এসআই) এম রবি হাসানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে কনস্টেবল নজরুল ইসলামের শারীরিক অবস্থা গুরুতর। আহত অন্যরা হলেন- এসআই এম রবি হাসান, এএসআই তাজুল ইসলাম, কনস্টেবল নজরুল, সজীব ও শফিকুল।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকা থেকে ইমন ও জুয়েল নামে দুই ছিনতাইকারীকে পুলিশ হাতেনাতে আটক করে। পরে তাদের থানার গাড়িতে বংশাল থানার সামনে নিয়ে আসা হয়।

থানার প্রবেশপথে গাড়ি থেকে নামিয়ে শরীর তল্লাশি করার সময় হঠাৎ ছিনতাইকারী ইমন সুইচ গিয়ার বের করে পাঁচ পুলিশকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে পাঁচজন আহত হন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell