রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:০২
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

রাজধানীতে ট্রাকচাপায় আরও এক গণমাধ্যমকর্মী নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৪, ২০২১, ৯:৫১ অপরাহ্ণ
  • ২৯৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীর কলেজগেট এলাকায় ট্রাকচাপায় আরও এক গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। নিহত গণমাধ্যমকর্মীর নাম এমদাদ হোসেন (৬০)। তিনি দৈনিক সংবাদে সম্পাদনা সহকারী হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে মিরপুর রোডের কলেজগেটে মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাকচালক ও ট্রাকটি শনাক্ত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাতে আড়াইটার দিকে একটি মোটরসাইকেলকে দ্রুতগতির একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মোহাম্মদপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সংবাদকর্মীর ছোট ভাই সেলিম জানান, আমার বড় ভাই দৈনিক সংবাদে কাজ করতেন। রাতে অফিস শেষ করে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে আসার পর পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।

পরিবারের পক্ষ থেকে মামলা করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, এমন নৃশংস দুর্ঘটনায় যেহেতু কাউকে শনাক্ত বা ট্রাক আটক করা যায়নি, তাহলে কার বিরুদ্ধে মামলা করবো? আমরা কোনো মামলা করছি না। ময়নাতদন্ত শেষ হলে মরদেহ টাঙ্গাইলের নাগপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাবো।

জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, রাতে স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে আমাদের টহল টিম পৌঁছে দৈনিক সংবাদের সম্পাদনা সহকারী এমদাদকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তে আমরা এরই মধ্যে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠিয়েছি।

এর আগে সম্প্রতি রাজধানীর পান্থপথ মোড়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লাবাহী গাড়ির চাপায় গণমাধ্যমকর্মী মো. আহসান কবির খান নিহত হন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell