বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:১০
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

রাজধানীতে ফ্লাইওভারের ওপর থেকে ককটেল বিস্ফোরণ-পুলিশের এএসআই-আহত

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২০, ২০২৫, ১:৫১ পূর্বাহ্ণ
  • ৯৫ ০৯ বার দেখা হয়েছে

 

রাজধানীতে ফ্লাইওভারের ওপর থেকে ককটেল বিস্ফোরণ-পুলিশের এএসআই-আহত

ঢাকা প্রতিনিধি।।

রাজধানীর পল্লবী থানা সংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুটি এবং পল্লবী থানা গেটের সামনে পাকা রাস্তার ওপর একটি-মোট তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এসব ককটেল বিস্ফোরণের ঘটনায় থানা গেটের সামনে অপেক্ষমাণ পল্লবী থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) মো. নুর ইসলাম আহত হয়েছেন। (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটায় এবং মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণে থানা গেটের সামনে দায়িত্বে থাকা পল্লবী থানার এএসআই (নি.) মো. নুর ইসলাম আহত হন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল করে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে নগরবাসীকে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell