বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৪৫
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

রাজধানীর কামারপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মা নিহত,ছেলে আহত

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৫, ২০২২, ৮:৪৪ অপরাহ্ণ
  • ৫২১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোছা. আম্বিয়া বেগম (৪৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে মহিউদ্দিন (১৬) আহত হয়েছে।

রোববার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মা ও ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আম্বিয়াকে মৃত ঘোষণা করেন।

নিহত আম্বিয়ার স্বামী শামছুদ্দিন বলেন, দুই ছেলে ও তিন মেয়েকে নিয়ে আমার স্ত্রী গ্রামের বাড়ি চাঁদপুরের উদ্দেশ্যে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে পেছন থেকে একটি ট্রাক আমার ছেলে ও স্ত্রীকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে তাদের দুজনকে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল, অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে আমার স্ত্রী মারা যায়। ছেলে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর থানার গোয়ালভাওরে। তুরাগের কামারপাড়া রোসাদিয়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell