শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:১৯
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি এলাকা হতে ৯৩২০ পিস ইয়াবা ও ৮৪ বোতল ফেনসিডিলসহ ০৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০-

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৩, ২০২৪, ৯:২০ পূর্বাহ্ণ
  • ২৬০ ০৯ বার দেখা হয়েছে

 

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি এলাকা হতে ৯৩২০ পিস ইয়াবা ও ৮৪ বোতল ফেনসিডিলসহ ০৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০-

মেহেদী হাসান তুষারঃ

ফরিদপুর জেলার কোতয়ালী ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি এলাকা হতে ৯৩২০ পিস ইয়াবা ও ৮৪ বোতল ফেনসিডিলসহ ০৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও দুইটি মোটরসাইকেল জব্দ।* গতকাল ৩১ মে ২০২৪ খ্রিঃ তারিখ রাত ০০.০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী সদর থানাধীন কাফুরা মুন্সিবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২৭,৯৬,০০০ (সাতাশ লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা মূল্যমানের ৯৩২০ (নয় হাজার তিনশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আলামিন প্রামানিক (৩০), পিতা- মোঃ বাবর আলী প্রামানিক, ২। মোঃ কোরবান আলী(৩৭), পিতা-মোঃ আক্তার আলী, ৩। মোঃ সোহাগ শেখ (২৮), পিতা- মোঃ আক্তার আলী, সর্ব সাং- বিনোদপুর কলেজ পাড়া, সর্ব থানা-রাজবাড়ী সদর, সর্ব জেলা- রাজবাড়ী বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মাইক্রোবাস ও নগদ ২৫,৫০০ (পঁচিশ হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়। এছাড়া গতকাল ৩১ মে ২০২৪ খ্রিঃ তারিখ দুপুর ১৪.০০ ঘটিকায় র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২,৫২,০০০/-(দুই লক্ষ বায়ান্ন হাজার) টাকা মূল্যমানের ৮৪ (চুরাশি) বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের ১। মিরাজুল ইসলাম (২৪), পিতা- মোঃ হাবিবুর রহমান, সাং-পাথিলা, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা, ২। আবু সাইদ আব্দুল্লাহ (৪৪), পিতা- মতিয়ার রহমান, সাং- সামন্তা, চারাতলা পাড়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ, ৩। মোঃ খোকন মিয়া (৪২), পিতা- মৃত মনির হোসেন, সাং-মাইল বাড়ীয়া,ঢাকাপাড়া, থানা-মহেশপুর, জেলা- ঝিনাইদহ বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০২টি মোটরসাইকেল ও নগদ ৭৩০ (সাতশত ত্রিশ) টাকা জব্দ করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell