বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৯
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

রাজশাহী আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৯, ২০২৫, ৩:১০ পূর্বাহ্ণ
  • ৪৭৭ ০৯ বার দেখা হয়েছে

 

রাজশাহী আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রাজশাহী প্রতিনিধি।।

রাজশাহীর আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া সেই মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।গ্রেপ্তার আসামির নাম মো. আরিফ (২৫)।

তিনি রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার খিরসিন এলাকার জাকির হোসেনের ছেলে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৭ এপ্রিল দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ থেকে হাজিরা শেষে ফেরার সময় হাতকড়াসহ পালিয়ে যান মাদক মামলার আসামি আরিফ।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় এবং টহল টিমগুলোকে সতর্ক করে দেয়। পরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলামের তত্ত্বাবধানে গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতেই শাহ মখদুম থানার খিরসিন এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি আরিফকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর আরিফের বিরুদ্ধে মহানগরীর রাজপাড়া থানায় আরও একটি মামলা করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell