বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:২০
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

রাজশাহীতে ঢেউটিন ভর্তি ট্রাকে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজা জব্দ

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৮, ২০২২, ৯:১০ অপরাহ্ণ
  • ৫৩৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। রাজশাহী মহানগরীতে ঢেউটিন ভর্তি ট্রাকে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজা জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

জব্দ করা হয়েছে পাচারে ব্যবহৃত গাড়িটি।

 

শনিবার (২৮ মে) বিকেলে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন- রাজশাহীর মোহনপুর উপজেলার খড়তা মধ্যপাড়ার গ্রামের আইয়ুব আলীর ছেলে আল-আমিন (৩০) ও পবার নওহাটা পিল্লপাড়ার গ্রামের আবদুস সোবহানের ছেলে মুজাম্মেল হক (৩৬)।

অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে- কুমিল্লা থেকে ঢেউটিন ভর্তি ট্রাকে কৌশলে গাঁজা নিয়ে রাজশাহীতে পাচার করছে একটি চক্র। পরে ডিবি পুলিশের ওই দল বেলপুকুর বাইপাস মোড়ে অবস্থান নেয় এবং ভোর সোয়া ৫টার দিকে ওই ট্রাকটি আসতে দেখে পথরোধ করে। এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

তিনি আরও বলেন, এ ঘটনায় ট্রাক চালক আল-আমিন ও তার সহকারী মুজাম্মেল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। মাদক পাচারে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা রাজশাহী শহরের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করার উদ্দেশ্যে গাঁজা নিয়ে আসছিল বলে জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell