রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:১৩
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

রাজারবাগ পুলিশ লাইনে সাবেক অতিঃ আইজিপি বীর মুক্তিযোদ্ধা মো: আনিসুর রহমান খাঁনের জানাজা অনুষ্ঠিত

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২০, ২০২৩, ২:২৩ পূর্বাহ্ণ
  • ২৫৬ ০৯ বার দেখা হয়েছে

 

রাজারবাগ পুলিশ লাইনে সাবেক অতিঃ আইজিপি বীর মুক্তিযোদ্ধা মো: আনিসুর রহমান খাঁনের জানাজা অনুষ্ঠিত

– মাহবুব আলমঃ

রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে মঙ্গলবার দুপুরে সাবেক অতিরিক্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা মো: আনিসুর রহমান খাঁনের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

No description available.

জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম ছাড়াও বর্তমান ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন। জানাজা শেষে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

No description available.

একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন। সাবেক অতিরিক্ত আইজিপি মো: আনিসুর রহমান খাঁন ১৯৪৯ সালে পাবনা জেলার বেড়া থানার সিংহাসন গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে প্রথম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। চাকরি জীবনে তিনি তৎকালীন জয়পুরহাট ও নীলফামারী মহকুমার পুলিশ প্রশাসক ছিলেন। তিনি কিশোরগঞ্জ, নরসিংদী, বরিশাল ও নেত্রকোনা জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৪ ডিসেম্বর ২০০৭ সালে অতিরিক্ত আইজিপি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তাকে আজ মঙ্গলবার বাদ আসর তাঁর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সূত্রঃ ডিএমপি মিডিয়া সেল ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell