মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪৬
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে হতাহত শ্রমিকদের স্বজনও বিভিন্ন শ্রমিক সংগঠন।  

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৪, ২০২২, ১২:৩৭ পূর্বাহ্ণ
  • ২৫২ ০৯ বার দেখা হয়েছে

রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে হতাহত শ্রমিকদের স্বজনও বিভিন্ন শ্রমিক সংগঠন।

সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে হতাহত শ্রমিকদের স্বজনরা ও বিভিন্ন শ্রমিক সংগঠন।  একইসঙ্গে তারা ২০১৩ রানা প্লাজায় নিহতদের স্বজন ও আহতদের ক্ষতিপূরণ প্রদান এবং মালিকের শাস্তির দাবি জানান।

শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারে রানা প্লাজার বেদির সামনে মোমবাতি জ্বালিয়ে তাদের শ্রদ্ধা জানানো হয়। এ সময় নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে রানা প্লাজা এলাকা। এছাড়া নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

 

নিহত শ্রমিকদের পরিবার ও শ্রমিক সংগঠনগুলো জানায়, রানা প্লাজা দুর্ঘটনার আট বছর অতিবাহিত হওয়ার পরও ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়নি। রানা প্লাজার দুর্ঘটনায় সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না। এটাকে দুর্ঘটনা বললে ভুল হবে, এটা একটি হত্যাকাণ্ড। ক্ষতিগ্রস্ত সবার প্রয়োজনীয় সহায়তা, পুনর্বাসন এবং আহতদের দীর্ঘমেয়াদি চিকিৎসা দেওয়ারও আহ্বান জানান তারা।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন,

রানা প্লাজার ওই ভবনে শুধু রানার কারখানাই ছিল না। এখানে আর কয়েকজন মালিকের কারখানা ছিল। সেই কারখানাগুলোর মালিকরা কৌশলে সব রানার ওপর ফেলে দিয়েছে। এখন রানা কারাগারে বাকি মালিকরা অনায়াসে বিভিন্ন স্থানে কারখানা চালিয়ে যাচ্ছেন। তাই সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

মোমবাতি প্রজ্জ্বলনে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি রফিকুল ইসলাম সুজন, রতন হোসেন মোতালেবসহ আরও অনেকেই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell