শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:০৯
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বেনিটেজ সালাস।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২২, ২০২২, ১:৩১ পূর্বাহ্ণ
  • ২১২ ০৯ বার দেখা হয়েছে

 রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বেনিটেজ সালাস।

বঙ্গভবন প্রেস উইং জানায়, বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতকালে স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশ ও স্পেনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে স্পেনের রাজার একটি শুভেচ্ছাপত্র হস্তান্তর করেন

স্পেন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আশা করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য ও পর্যটন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

রাষ্ট্রপতি আশা করেন, রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে  মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখবে স্পেন।

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী স্প্যানিশ ভাষায় প্রকাশে সহযোগিতার জন্য স্পেনের সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে তাপদাহের কারণে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথভাবে কাজ করার উপর জোর দেন।

সাক্ষাতকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত  মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell