শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৩৩
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

রূপগঞ্জে জুয়া খেলার টাকাকে কেন্দ্র,দিনমজুরকে বিষ খাইয়ে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৭, ২০২২, ৯:০৪ অপরাহ্ণ
  • ৩৩৮ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুয়া খেলার টাকাকে কেন্দ্র করে ৫ জুয়াড়ী মিলে আমানউল্লাহকে লাঞ্চিত করে বিষ খাইয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১ টায় উপজেলার কামশাইর এলাকায়। নিহতের পরিবারের দাবী, জুয়াড়ীরা তাকে পিটিয়ে জোরপূর্বক  মুখে কীটনাশক ট্যাবলেট খাইয়ে দেয়।

 

নিহতের পরিবারের দাবী, আমানউল্লা দিনমজুরের কাজ করতো। কাজের ফাকে সে জুয়া খেলায় লিপ্ত ছিলো। কামশাইর বিলে  ইঞ্জিন চালিত নৌকায় স্থানীয় ডিশ বাবু, সবুজ, মনির ওরফে কানা মনির,  জিয়া, শাহাআলম জুয়ার আসর বসাতো। পাশাপাশি জুয়াড়ীদের টাকা দাদন দিতো।  আমানউল্লাহ তাদের কাছ থেকে জুয়া খেলার জন্য টাকা দাদন নেয়। এ টাকার জন্য বৃহস্পতিবার বিকালে তাকে চাপ দেয়। রাতে কামশাইর বাজারে তাকে মারধর করে জোরপূর্বক  কীটনাশক ট্যাবলেট খাইয়ে দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয়রা জানান,  কামশাইর এলাকায় দীর্ঘদিন ধরে  জুয়ার আসর বসছে। কামশাইর এলাকায় মৃত মাহম্মদ আলীর ছেলে মনির হোসেন,  মৃত নুরুন্নবীর ছেলে সবুজ,  মৃত তাহের আলীর ছেলে শাহাআলম,  ডিশ বাবু ও কাইলা জিয়া কামশাইর বিলে ইঞ্জিন চালিত নৌকায় জুয়ার আসর বসায়।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell