বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:২৮
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

রূপগঞ্জে (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১০, ২০২৪, ৯:১৩ অপরাহ্ণ
  • ২১৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

রূপগঞ্জে (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড

জেলার রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এই রায় ঘোষণা করেন।

তাদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বরগুনার বান্দরগাছিয়া এলাকার মো. আ. রহিম আকন্দের ছেলে মো. তানভীর ওরফে মেহেদী ওরফে আবীর ওরফে মুশফিক (৪৬) ও রংপুরের কোতয়ালীর মাহিগঞ্জ এলাকার মো. কাশেম আলীর ছেলে মো. জহুরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদল (৪৩)।

রায়ের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ বলেন, রূপগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনে আসামিদের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিউটি আক্তার বলেন, ২০০৯ সালের ২৫ অক্টোবর রাতে র‌্যাব-১১ এর সদস্যরা জানতে পারে রূপগঞ্জের আড়িয়াবো এলাকায় অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা অবস্থান করছেন। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, পরে র‌্যাব সদস্যরা গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, তারা নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে তানভীর বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন। অন্যজন জহুরুল ইসলাম নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার দায়িত্বশীল হিসেবে কাজ করেছেন।

এই ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। সেইসঙ্গে রূপগঞ্জ থানার দায়ের করা মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell