শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩০
শিরোনামঃ
রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

রূপগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে আপন বড় ভাইকে ছুরি মেরে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৯, ২০২৩, ৯:৪৩ অপরাহ্ণ
  • ২৪২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

রূপগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে আপন বড় ভাইকে ছুরি মেরে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে আপন বড় ভাইকে ছুরি মেরে হত্যা করেছে ছোট ভাই।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এ ঘটনায় বাবা গোলজার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ছোট ভাই সাফায়েত জামিলকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাফায়েত জামিল ও আশরাফুল ইসলাম পায়েল (২২) উপজেলা দাউদপুর ইউনিয়নের দুয়ারা এলাকার গোলজার হোসেনের ছেলে।

গোলজার হোসেন জানান, তার বড় ছেলে আশরাফুল ইসলাম রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। এদিকে ছোট ছেলে রাজধানীর খিলক্ষেত এলাকার আমিরজান স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছে। প্রতিদিনের মতো ছোট ভাই সাফায়েত জামিল পায়েল (২০) মধ্যরাতে ঘুমিয়ে পড়লে বড় ভাই আশরাফুল ইসলাম দুষ্টুমির ছলে সুড়সুড়ি দেয়। এতে ছোট ভাইয়ের ঘুম ভেঙে গেলে জেদে পাশে থাকা ফল কাটার ছুরি দিয়ে বুকে ও পেটে আঘাত করলে রক্তক্ষরণ হতে থাকে। এ সময় পরিবারের সদস্যরা তাকে পার্শ্ববর্তী কালীগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএস সায়েদ বলেন, এ ঘটনায় ছোট ভাই জামিলকে হত্যার কাজে ব্যবহৃত ছুরিসহ গ্রেপ্তার করে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell