শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৪৬
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

রূপগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে অভিনাষ কে হত্যা- বড় ভাইয়ের মৃত্যুদণ্ড ও ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২১, ২০২৪, ১:২১ পূর্বাহ্ণ
  • ২৮৫ ০৯ বার দেখা হয়েছে

 

রূপগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে অভিনাষ কে হত্যা- বড় ভাইয়ের মৃত্যুদণ্ড ও ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

রূপগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা মামলায় বড় ভাইয়ের মৃত্যুদণ্ড ও ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পোরাব এলাকার জীবন সরকারের বড় ছেলে অনুকূল সরকার ও ছোট ছেলে সহদেব সরকার। এরমধ্যে অনুকূল সরকারকে মৃত্যুদণ্ড ও সহদেব সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান,নগর সংবাদ কে বলেন, উপজেলার পোরাব এলাকার বাসিন্দা অভিনাষের সঙ্গে জমি নিয়ে দণ্ডপ্রাপ্তদের বিরোধ চলছিল। তারা একে অপরের প্রতিবেশী। ২০২০ সালের ১ এপ্রিল অভিনাষের বাড়ির জমি মাপা করা হচ্ছিল। সে সময় আসামিরা ধারালো চাপাতি ও রামদাসহ দেশিয় অস্ত্র নিয়ে অভিনাষের পরিবারের ওপর হামলা চালায়।

এসময় অভিনাষ এগিয়ে এলে আসামিরা বল্লম দিয়ে তাকে আঘাত করে। সেই সঙ্গে তার পরিবারের সদস্যরা আহত হন। তাদের উদ্ধার করে ভুলতা মেমোরি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে অভিনাষ মারা যান।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল,নগরসংবাদ কে বলেন, ২০২০ সালে অভিনাষ নামে একজনকে হত্যার ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই সঙ্গে মামলায় সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত একজনকে মৃত্যুদণ্ড ও আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell