বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৫৬
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রূপগঞ্জে বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল খানের দাফন সম্পন্ন রাষ্ট্রীয় মর্যাদায়

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৮, ২০২২, ১:০৫ পূর্বাহ্ণ
  • ২৩৮ ০৯ বার দেখা হয়েছে

রূপগঞ্জে বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল খানের দাফন সম্পন্ন রাষ্ট্রীয় মর্যাদায়

রাষ্ট্রীয় মর্যাদায় ক্র্যাক প্লাটুন এর অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল খানের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৭ মে) বিকাল ৪ টায় উপজেলার রূপসী এলাকার রূপসী নিউমডেল হাই স্কুল এন্ড কলেজ মাঠে প্রথম নামাজে জানাজা ও রাজধানীর গুলবাগ মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার লাশ আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এর আগে, রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার রূপসী নিউমডেল হাই স্কুল এন্ড কলেজ মাঠে সদ্য প্রয়াত বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল খানকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপরই রূপগঞ্জ উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, রূপগঞ্জ উপজেলা যুবলীগ, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ সর্বস্তরের মানুষ তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আব্দুল হাই ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আমান উল্লাহ, এনজেড গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান খান সহ অনেকে।

উল্লেখ্য, ক্র্যাক প্লাটুন এর অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল খান শনিবার (৭ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর খিলগাঁওয়ের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেেখ গেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell