মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৫৩
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

রূপগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে দুই শাখার শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষে ৩০ জন শিক্ষার্থী আহত

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৪, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ণ
  • ১৮৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

রূপগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে দুই শাখার শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষে ৩০ জন শিক্ষার্থী আহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুই শাখার শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকায় অবস্থিত স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ৪ তারিখে ক্লাস শেষে ল’ ডিপার্টমেন্ট, সিএসসি ডিপার্টমেন্ট ও ফার্মেসি ডিপার্টমেন্টের জিগাতলা এলাকার শিক্ষার্থীরা ভার্সিটির বাসে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বাসে সিট পাওয়া নিয়ে সিএসসি ডিপার্টমেন্ট ও  ল‘ ডিপার্টমেন্টের সঙ্গে কথা কাটাকাটি হয়।

এ সময় পাশে থাকা ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ল’ ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের ওপর অতর্কিতভাবে কিল ঘুষি মারতে শুরু করেন। পরে দুই ডিপার্টমেন্টের মধ্যে তুমুল হাতাহাতি হয়।

পরে ফের ৮ তারিখে ল’ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলে তাদের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালান ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। পরে ল’ ডিপার্টমেন্টের ক্লাস বন্ধ করে দেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। গত ৭ দিন অনলাইনে ক্লাস চলে।

বিষয়টির সমাধানের কথা বলে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ল’ ডিপার্টমেন্ট অফলাইনে ক্লাস করতে ক্যাম্পাসে এলে তাদের ওপর ক্ষিপ্ত হয়ে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করেন ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। পরে বিষয়টি সমাধানের কথা বলে উপাচার্য ডা. চৌধুরী মফিজুর রহমান ল’ ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের স্বাধীনতা ভবনে ডেকে নিয়ে বিচারের নামে তিরস্কার করেন। পরে সেখান থেকে বিজয় ভবনে ফেরার পথের গেট আটকে দেন ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা।

একপর্যায়ে শিক্ষকদের আশ্বাসে ল’ ডিপার্টমেন্ট বিজয় ভবনে যাওয়ার পথে আবারও হামলা চালান ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। এতে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন।

গুরুতর আহত অবস্থায় ইউনিভার্সিটির পিয়ন আলম হোসেন, ল’ ডিপার্টমেন্টের শিক্ষার্থী শান্ত, শাওন, রাফি, আরমিনসহ বেশ কয়েকজনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার বার হামলার ঘটনায় ক্যাম্পাসে চরম উত্তেজনা দেখা দেয়।

এ সব বিষয়ে জানতে চাইলে স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার (সাবেক বিগ্রেডিয়ার) জিয়াউল হক জানান, পরিস্থিতি শান্ত আছে। ঘটনার সুষ্ঠু সমাধান করা হবে।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি এখন শান্ত আছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell