শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩৯
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

রূপগঞ্জে শিশু হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১, ২০২৪, ১০:১৮ অপরাহ্ণ
  • ১৯৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

রূপগঞ্জে শিশু হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

জেলার রূপগঞ্জে শিশু তামিম ইকবাল (৯) হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার প্রধান আসামি মেহেদী হাসান মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (০১ জুলাই) জেলা পুলিশ সুপার কার্যালয়ে করা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৯ জুন দুপুর ২টায় বাদী তৈয়ব আলীর ছোট ছেলে তামিম ইকবাল খেলাধুলার জন্য বাড়ি থেকে পার্শ্ববর্তী সীমতলা মাঠের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসার পরেও বাদীর ছেলে বাড়িতে না ফেরায় বাদী ও তার পরিবারের সদস্যরা সীমতলা মাঠসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুজি করেও পাননি।

৩০ জুন ভোরে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল মোড় সংলগ্ন এসআরবি ইট ভাটার পশ্চিম পার্শ্বে অবস্থিত পরিত্যক্ত দোতলা ভবনের দ্বিতীয় তলায় সিঁড়ির দিক থেকে চার নম্বর কক্ষে বাদীর ছেলে তামিম ইকবালের বিবস্ত্র মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে জরুরি হেল্পলাইন ৯৯৯ নম্বরে যোগাযোগ করে ঘটনার বিষয়টি জানালে রূপগঞ্জ থানাধীন ভুলতা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাদীর ছেলের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সেটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তামিম ইকবাল নিখোঁজ থাকাকালীন সময়ে হত্যাকারী মেহেদী হাসান মুন্না বাদীর পরিবারের লোকজনদের সঙ্গে একত্রিত হয়ে ঘটনার দিন রাত পর্যন্ত তামিম ইকবালকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেছিল।

প্রযুক্তির সহায়তা এবং ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে ঘটনার মূল রহস্য উন্মোচিত করে ঘটনার সঙ্গে জড়িত কিশোর অপরাধী মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না জানায়, মোবাইল ফোনে পর্নগ্রাফি ভিডিও দেখে সে বিকৃত যৌনাচারে আসক্ত হয়ে পড়ে। কিশোর অপরাধী তার বিকৃত যৌনকামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তামিমকে ফুটবল খেলার প্রলোভন দেখিয়ে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল মোড় সংলগ্ন এসআরবি ইট ভাটার পশ্চিম পার্শ্বের পরিত্যক্ত দোতলা ভবনে নিয়ে যায় সে। অতঃপর তামিমকে বিবস্ত্র করে জোর করে পায়ুপথে বলাৎকার করে। এ ঘটনার পর তামিম বিষয়টি তার মা-বাবাকে বলে দেবে জানালে, মুন্না তাৎক্ষণিক তামিমের গলা চেপে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে সেই কক্ষেই ফেলে রাখে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell