বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১১
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

রেল স্টেশনের টয়লেট থেকে মরদেহ উদ্ধার।

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৭, ২০২৩, ৮:০০ অপরাহ্ণ
  • ১৬৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

রেল স্টেশনের টয়লেট থেকে মরদেহ উদ্ধার।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।

নীলফামারীর ডোমার রেল স্টেশনের টয়লেটের ভেতর থেকে তাহেরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ডোমার রেল স্টেশনের মাস্টার আশরাফুল ইসলাম। শনিবার (২৭ মে) সকাল ৬.১০ মিনিটে ডোমার ফায়ার সার্ভিসের সহযোগীতায় মরদেহ উদ্ধার করে ডোমার রেল স্টেশন কর্তৃপক্ষ। জানা গেছে, মৃত তাহেরুল ইসলাম ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের গনির স্কুল ডাঙ্গাপাড়া এলাকার মৃত ফজল উদ্দিনের ছেলে। তিনি পেশায় কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। পরিবারের লোকজন জানান, শুক্রবার ব্যবসায়ীক কাজে বিরামপুর যাওয়ার জন্য দুপুরে বাড়ি থেকে বের হন। সর্বশেষ বাড়ির লোকজনের সাথে শুক্রবার রাতে কথা হয়। এরপর শনিবার সকাল ৬ টার পর রেলস্টেশন থেকে ফোনে মৃত্যুর সংবাদ পেয়ে রেলস্টেশন ছুটে আসেন পরিবারের সদস্যরা।

 

মৃত তাহেরুল ইসলাম দীর্ঘদিন যাবত হার্ডের সমস্যায় ভুগছিলেন বলে জানান পরিবারের লোকজন। ডোমার রেল স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন, এক ব্যক্তি রেলস্টেশনের টয়লেটের ভিতরে পড়ে ছিলেন। সকাল ৬টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস এসে টয়লেটের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। পরে তার পকেট থেকে জাতীয় পরিচয়পত্র পেয়ে পরিবারকে খবর দেয়া হয়েছে। জানা গেছে, তিনি পেশায় একজন কাচাঁমাল ব্যবসায়ী। এ ব্যাপারে সৈয়দপুর জিআরপি থানার উপ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, পরিবারের লোকজনের কারো কোনো আপত্তি না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell