শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০০
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

‘রোমান্টিক নায়ক’ হওয়ার বয়স শেষ,একটু বেশি বয়স্ক হয়ে গেছি!-শাহরুখ খান

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৬, ২০২২, ১০:১০ অপরাহ্ণ
  • ৪৯১ ০৯ বার দেখা হয়েছে

পুরো ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক সিনেমায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। পেয়েছেন বলিউডের ‘রোমান্স কিং’ খেতাব।

এখনো তার অভিনয় তরুণীদের মনে কাঁপন ধরায়! অথচ এই অভিনেতাই বলছেন ‘রোমান্টিক নায়ক’ হওয়ার বয়স শেষ তার।

 

অভিনয়ের তিন দশক পূর্ণ করেছেন বলিউড ‘বাদশা’। এই উপলক্ষে সামাজিক মাধ্যমে লাইভ প্রশ্নোত্তর পর্বে এক ভক্তকে এ কথা জানান তিনি।

শাহরুখের কাছে ওই ভক্ত প্রশ্ন করেন, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’ সিনেমার রাহুলের মতো রোম্যান্টিক চরিত্রে তাকে আবার কবে পাওয়া যাবে?

উত্তরে শাহরুখ খান বলেন, ‘মনে হয় এখন আগের মতো রোম্যান্টিক নায়ক হওয়ার বয়স আর আমার নেই। আমি একটু বেশি বয়স্ক হয়ে গেছি!’

তিনি আরো জানান, এক সিনেমায় অল্পবয়সী অভিনেত্রীর বিপরীতে রোমান্টিক চরিত্র করতে গিয়ে বেশ লজ্জাবোধ করেন তিনি। কিন্তু পেশার খাতিরে সিনেমাটিতে তাকে অভিনয় করতে হয়!

রাহুল ও রাজের মতো চরিত্র তরুণ অভিনেতাদের করা উচিৎ বলেও মনে করেন তিনি।

এদিকে সম্প্রতি প্রকাশ পেয়েছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। যদিও পোস্টারটির বিরুদ্ধে নকলের অভিযোগ রয়েছে। এই সিনেমাটি ছাড়াও ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ রয়েছে তার হাতে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell