সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪৭
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

লক্ষীপুরে আওয়ামীলীগ নেতা গ্রেফতার -গৃহবধূ কে কু প্রস্তাব।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৯, ২০২১, ১১:৩৮ অপরাহ্ণ
  • ২৬২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।লক্ষীপুরে আওয়ামীলীগ নেতা গ্রেফতার -গৃহবধূ কে কু প্রস্তাব।

লক্ষ্মীপুরের কমলনগরে এক গৃহবধূকে কুপ্রস্তাবের অভিযোগে আওয়ামী লীগ নেতা মো. লিটনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামে স্থানীয়রা তাকে আটকের পর ৯৯৯-এ কল দিয়ে পুলিশের কাছে সৌপর্দ করেছে। লিটন উপজেলার চরফলকন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এদিকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এ সময় লিটন থানা হাজতেই রয়েছে।
পুলিশ জানায়, জাঙ্গালিয়া গ্রামের এক গৃহবধূকে কুপ্রস্তাবের ঘটনায় স্থানীয়রা লিটনকে আটক করে। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী নারীকে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দিলেও তিনি আসেননি। ভুক্তভোগীর স্বামী বলেন, আমি ইউরোপে যাওয়ার চেষ্টা করছি।
এজন্য ঋণের জন্য কমলনগরে একটি ব্যাংক শাখায় চেষ্টা চালাই। ব্যাংকেই লিটনের সঙ্গে আমার স্ত্রীর দেখা হয়৷ তখন লিটন তার পরিচয় দিয়ে ৬ লাখ টাকা ঋণ নিয়ে দেওয়ার আশ্বাস দেয়। বিনিময়ে আমার স্ত্রী যেন তাকে খুশি করে দেয় (কুপ্রস্তাব) এ দাবি করা হয়। ব্যাংকের লক্ষ্মীপুর শাখায় কাগজপত্র জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে লিটন আমার স্ত্রীকে নিতে আসে। ঘটনা সন্দেহজনক হওয়ায় আমি ৯৯৯-এ কল দেই।
কমলনগর আমার শ্বশুর বাড়ি এলাকা। আমার বাড়ি মাদারীপুর সদরে। নিরাপত্তাজনিত কারণে আমরা থানায় লিখিত অভিযোগ করছি না। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ভুক্তভোগীকে লিখিত অভিযোগের পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ না পেলে ৫৪ ধারায় আটক লিটনকে লক্ষ্মীপুর আদালতে সৌপর্দ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell