সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৪
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

লক্ষ্মীপুরে ওয়ার্ড কমিটি দ্বন্দ্বে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৩, ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ
  • ১২০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

লক্ষ্মীপুরে ওয়ার্ড কমিটি দ্বন্দ্বে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১২।

নোয়াখালী প্রতিনিধি।। লক্ষ্মীপুরের রামগঞ্জে ওয়ার্ড কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নাগমুদ বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বিএনপি নেতা কবির পাটোয়ারী, আহাম্মেদ তফু, অহিদ উল্যা, যুবদল নেতা রাজু পাটোয়ারী, শাহাদাত পাটোয়ারী, সিরাজ মিয়া, ছাত্রদল নেতা শরীফ হোসেন, মিরাজ হোসেন, সিয়াম, ফারুক হোসেন, মো. ফাহিম ও শাকিল। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দলীয় একাধিক সূত্র জানায়, ওয়ার্ড কমিটি বিলুপ্তির ঘটনা নিয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরমান হোসেন রাকিব ও সদস্য ফাহিম চৌধুরীর সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয়। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও একে অপরের বিরুদ্ধে লেখালেখি করে। এতে সোমবার ফাহিম ইউনিয়ন পরিষদের আসলে রাকিবের অনুসারীরা তাকে মারধর করে। এ ঘটনায় বিকেলে ছাত্রদলের একাংশ প্রতিবাদ সভার আয়োজন করে। ওই সভায় রাকিবের পদত্যাগের দাবি উঠে। এর জের ধরে বাজারে দুই পক্ষের মধ্যে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। ভোলাকোট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরমান হোসেন রাকিব বলেন, ১,২ ও ৬ ওয়ার্ড কমিটি বিলুপ্ত করায় একটি পক্ষ আমার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালায়। এখন আবার আমার বিরুদ্ধে ফাহিম মিথ্যা অভিযোগ তুলেছে। ভোলাকোট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের মুকসুদি বলেন, ছাত্রদলের একাংশ প্রতিবাদ সভা করেছে। আমরা সেখানে ছিলাম। সেখান থেকে চলে আসলে পরে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, হামলা-সংঘর্ষের ঘটনা কেউ আমাকে জানায়নি। খোঁজ নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell