রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২০
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই নারীকে মারধর,সামাজিক যোগাযোগমাধ্যম ভিডিও ছড়ায়

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২২, ২০২৪, ১০:৫৭ অপরাহ্ণ
  • ১৪৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই নারীকে মারধর,সামাজিক যোগাযোগমাধ্যম ভিডিও ছড়ায়

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শেফালী বেগম (৫০) ও ভাবনা আক্তার (২৪) নামে দুই নারীকে মারধরের অভিযোগ উঠেছে।

মো. রাশেদ আলম নামে এক যুবক প্রকাশ্যে লাঠি হাতে ওই দুই নারীকে মারধর করেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে ক্ষোভ ও নিন্দা জানিয়ে ওই যুবকের বিচার দাবি করেছেন এলাকাবাসী।

 

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের সাহাদুল্লাহ্ হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রাশেদ ওই বাড়ির মৃত মাহবুবুল ইসলামের ছেলে। নির্যাতনের শিকার ওই দুই নারী একে অপরের নিকট আত্মীয় হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, স্থানীয় লোকজনের সামনে ওই নারীকে কাঠ দিয়ে মারধর করছে রাশেদ নামের ওই যুবক। তাকে স্থানীয় কিছু লোক আটকানোর চেষ্টা করে।

ভুক্তভোগী ভাবনা আক্তার জানান, নানার বাড়িতে তার মা ফাতেমা আক্তার ২০০৩ সালে কিছু জমি খরিদ করেন। সেই জমি জোরপূর্বক তার মামাতো ভাই রাশেদ বিক্রি করে দেন। ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে রোববার দুপুরে ভাবনা ও তার খালাতো বোন শেফালী বেগম বাঁধা দেন। একপর্যায়ে অভিযুক্ত রাশেদ তাদের এলোপাতাড়ি মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক মো. আবুল কালাম আজাদ বলেন, দুই নারী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। তাদের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তারা মারধরের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ফেসবুকের মাধ্যমে একটি ভিডিও দেখছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell