মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩০
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

লালবাগ থেকে তরুণীকে তুলে নিয়ে চারদিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৭, ২০২২, ১:২২ পূর্বাহ্ণ
  • ২৭০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।লালবাগ থেকে তরুণীকে তুলে নিয়ে চারদিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রাজধানীর লালবাগ এলাকা থেকে এক তরুণীকে তুলে নিয়ে চারদিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ভুক্তভোগীকে অভিযুক্তরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ফেলে রেখে যান। পরে ভুক্তভোগী বিষয়টি অন্য এক তরুণীকে জানান।

বিকেল সাড়ে ৫টার দিকে ওই তরুণী ভুক্তভোগীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান। বর্তমানে ওই তরুণী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

এদিকে, ভুক্তভোগী তরুণীর ভাষ্য, তিনি একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। গত শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাসা থেকে প্রাইভেট পড়তে বের হয়েছিলেন। লালবাগের ১০ নম্বর গলিতে পৌঁছালে শুভ ও আলামিন নামের দু’জন তাকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে যান। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করেন। চারদিন আটকে রেখে তার ওপর নির্যাতন চালানো হয়েছে।

তরুণী বলেন, ‘আজ বুধবার ৫টার দিকে তারা আমাকে টিএসসিতে এনে ফেলে রেখে চলে যায়। পরে বিষয়টি একজন পথচারী আপুকে জানাই। তিনি আমাকে উদ্ধার করে হাসপাতালে (ঢামেক) নিয়ে আসেন।’

তবে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ   বলেন, ‘প্রথমে শিক্ষার্থী পরিচয় দিলেও খোঁজ নিয়ে জানা গেছে তিনি দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তার বয়স ১৮, বেশিও হতে পারে। তার বাসা হাজারীবাগ এলাকায়। প্রথমে উল্টাপাল্টা তথ্য দিলেও এখন সে সত্য কথা বলছে।’

ওসি বলেন, ‘শুভ নামের এক ছেলের সঙ্গে তার পরিচয় আগে থেকেই। শুভ তরুণীকে বাসাবোর একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে শুভসহ তার আরেক বন্ধু মিলে তাকে ধর্ষণ করেছে বলে জানিয়েছে ভুক্তভোগী।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘প্রথমে ওই তরুণী তার বাসা লালবাগ বললেও খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায় পুলিশ। এরপর বলে তার বাসা কামরাঙ্গীরচর, সেখানেও তরুণীটির বাসা খুঁজে পাওয়া যায়নি। এরপর সে স্বীকার করে তার বাসা হাজারীবাগ এলাকায়। ভুক্তভোগীর পরিবারকে খবর দেওয়া হবে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘শাহবাগ থেকে ধর্ষণের শিকার এক কিশোরীকে হাসপাতালে আনা হয়। তাকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell