শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫১
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

লালমনিরহাটে স্ত্রীর স্বীকৃতি দাবীতে পুলিশ সদস্যের বাড়িতে ৩ দিন চলছে -কলেজছাত্রীর অনশন

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৭, ২০২৪, ৯:৫৮ অপরাহ্ণ
  • ১৫৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

লালমনিরহাটে স্ত্রীর স্বীকৃতি দাবীতে পুলিশ সদস্যের বাড়িতে ৩ দিন চলছে -কলেজছাত্রীর অনশন।

লালমনিহাট প্রতিনিধি।। লালমনিরহাটের কালীগঞ্জে স্ত্রীর স্বীকৃতি পেতে পুলিশ সদস্যের বাড়িতে তিনদিন ধরে অনশন করছেন এক কলেজছাত্রী। এ ঘটনায় পুলিশ সদস্যের পরিবারের লোকজন ভেতর থেকে গেট লাগিয়ে ভেতরেই অবস্থান করছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত ওই তরুণীকে বাড়ির গেটের বাইরে অবস্থান করতে দেখা গেছে। এর আগে রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম এলাকার রাব্বি আল মামুন ওরফে ইশতিয়াক বুলবুলের বাড়িতে অনশন শুরু করেন ওই তরুণী। তিনি স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত ইশতিয়াক বুলবুল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম এলাকার আল আমিনের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রাজারবাগ পুলিশ লাইনসে এমটি শাখায় পিওএমএ পদে কর্মরত।

 

 

ভুক্তভোগী তরুণীর ভাষ্যমতে, ২০২২ সালের ২২ ডিসেম্বর ডিএমপির পল্টন থানায় পুলিশের উপস্থিতিতে ইশতিয়াক বুলবুলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রী হিসেবে এক সপ্তাহ পল্টন থানার পাশে একটি আবাসিক হোটেলে রাত্রিযাপন করেন। পরে বাসা ভাড়া নিয়ে আবার নিয়ে আসবেন প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর কয়েকমাস সম্পর্ক স্বাভাবিক রাখনে। তবে ৫-৬ মাস না যেতেই যোগাযোগ বন্ধ করে দেন বুলবুল। পরে স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করে কাবিননামাসহ বিয়ের সব ডকুমেন্ট গায়েব করে ফেলেন। এতে বাধ্য হয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে তিনি অনশন শুরু করেছেন। তুষভাণ্ডার ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য রাকিবুল ইসলাম পলাশ বলেন, ‘মেয়েটির নিরাপত্তার জন্য আমি পুলিশকে জানিয়ে ওই রাতেই গ্রামপুলিশ দিয়ে পাহারায় রেখেছি। যাতে মেয়েটির কোনো ক্ষতি না হয়।’ অভিযোগের বিষয়ে জানতে পুলিশ সদস্য ইশতিয়াক বুলবুলের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell