শুক্রবার ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪৫
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

শবে বরাতের রাতে কীটনাশক পানে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহ সংবাদদাত:
  • প্রকাশিত: মার্চ, ৩০, ২০২১, ১:১৫ অপরাহ্ণ
  • ৬৩৭ ০৯ বার দেখা হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে শবে বরাতের রাতে লিমা আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছে। সোমবার (২৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

লিমা আক্তার উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামের শরাফত আলী ফকিরের মেয়ে। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, সোমবার রাতে বাড়ির সবাই শবে বরাতের নামাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে লিমা ঘরে থাকা কীটনাশক পান করে। বিষয়টি টের পেয়ে তাকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ৩টার দিকে লিমা মারা যায়।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, মরদেহ ময়নাতদন্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) হয়েছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell