সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪১
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

শরীফ উদ্দিন সবুজকে অপসারণ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাওন

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১, ২০২২, ১২:২৯ পূর্বাহ্ণ
  • ৪০১ ০৯ বার দেখা হয়েছে

শরীফ উদ্দিন সবুজকে অপসারণ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাওন

বৃহস্পতিবার (৩০ জুন) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এরআগে কার্য নির্বাহী কমিটির সিদ্ধান্তকে পাশ কাটিয়ে/অমান্য করে ইচ্ছাকৃত ভাবে কার্যকরী কমিটিতে বিশৃঙ্খলা সৃষ্টিরসহ নানা অভিযোগের ভিত্তিতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এর পদ থেকে শরীফ উদ্দিন সবুজকে অপসারণ করা হয়।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কার্য নির্বাহী কমিটির উপস্থিত ১০জন সদস্যের মধ্যে ৮ জন সদস্য নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে সম্মতি প্রকাশ করেন।

পরে দুই তৃতীয়াংশ সদস্য এর মতামতকে গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এর পদ থেকে শরীফ উদ্দিন সবুজকে অপসারণ করার সিদ্ধান্ত গৃহিত হয়। একই সাথে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর দায়িত্ব দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ জুন তারিখের সভায় কার্য নির্বাহী কমিটির ৮ জন(দুই তৃতীয়াংশ) সদস্য সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। এবং পরবর্তী সভায় বিষয়টি এজেন্ডা দিয়ে আলোচনা করার জন্য কার্য নির্বাহী কমিটির ৮জন সদস্য লিখিত আকারে প্রেসক্লাবের সভাপতি অনাস্থা প্রস্তাবটি এজেন্ডা আকারে এনে আলোচনা ও সিদ্ধান্ত নেবার অনুরোধ জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell