রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:১৩
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

শরীয়তপুরে তারাবি নামাজ পড়া শেষে এসে দেখি বিছানায় স্ত্রীর গলাকাটা মরদেহ

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৬, ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ
  • ১৫৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

শরীয়তপুরে তারাবি নামাজ পড়া শেষে এসে দেখি বিছানায় স্ত্রীর গলাকাটা মরদেহ

শরীয়তপুরের ভেদরগঞ্জে মুক্তা বেগম (৫৪) নামে এক নারীকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় ওই নারীর |শরীরে থাকা প্রায় আড়াই ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যায় তারা।

 

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বারই জঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তা বেগম ওই গ্রামের মান্নান গাজীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বারই জঙ্গল গ্রামের মান্নান ব্যাপারী দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। প্রায় দুই বছর হলো তিনি ফিরে এসেছেন। তার ছেলে মালয়েশিয়া ও মেয়ে ঢাকায় থাকেন।

মঙ্গলবার রাতে মান্নান গাজী তারাবি নামাজ পড়া শেষে রাত সাড়ে ৯টা দিকে বাড়ি দেখেন বিছানায় তার স্ত্রীর গলাকাটা মরদেহ। এসময় তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং মরদেহ উদ্ধার করে।

পরে বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ।

এদিকে চাঞ্চল্যকর এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে নিহতদের স্বামী মান্নান গাজী বলেন, এশার নামাজের আজান দিলে আমি বাড়ির গেট বন্ধ করে নামাজ পড়তে যাই। নামাজ শেষে  এসে দেখি গেট ভেতর থেকে আটকানো। পরে গেট খুলে ঘরে ঢুকে দেখি খাটের ওপর আমার স্ত্রীর গলাকাটা মরদেহ পড়ে আছে। হত্যাকারীরা আমার স্ত্রীর কান ছিঁড়ে দুল ও গলায় থাকার স্বর্ণের চেইনসহ স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। আমি আমার স্ত্রী হত্যার বিচার চাই।

এ ব্যাপারে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, তিন/চারজনের এক দল ডাকাত এ ঘটনা ঘটাতে পারে। তবে, কেউ আক্রোশমূলক বা অপ্রকৃতিস্থ ব্যক্তিও নির্মমভাবে এমন এ ঘটনা ঘটাতে পারে। তবে, এই পরিবারের সঙ্গে কারো শত্রুতা নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ তদন্ত উদঘাটন ও দোষীদের গ্রেপ্তার করতে কাজ করছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell