বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:০৫
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

শাপলা চত্বরের রক্তের বিনিময়ে আল্লাহ ফ্যাসিস্টকে বের করে দিয়েছে ,প্রয়োজনে আরেকটা শাপলা চত্বর করতে বাধ্য হবো-নায়েবে আমির আল্লামা আব্দুল আউয়াল

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৭, ২০২৫, ২:৩৪ পূর্বাহ্ণ
  • ১৭৭ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি(ফতুল্লা)

হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা আব্দুল আউয়াল বলেছেন, শাপলা চত্বরের রক্তের বিনিময়ে আল্লাহ ফ্যাসিস্টকে অপমান করে বের করে দিয়েছেন। তিনি (শেখ হাসিনা) যেন পুনরায় কোনোভাবে এই বাংলার জমিনে পা রাখতে না পারেন, সেজন্য আলেম উলামাসহ জনগণ সোচ্চার থাকবে। প্রয়োজনে তাকে মোকাবিলায় আরেকটা শাপলা চত্বর করতে বাধ্য হবো।মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় ফতুল্লার কাশীপুর এলাকার হাজিপাড়া মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাপলায় গণহত্যার বিচার ও শহীদদের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ উলামা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

হেফাজতের নায়েবে আমির আব্দুল আউয়াল বলেন, ‌‘ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো দেশে রয়ে গেছেন। প্রেতাত্মার মতো তারা বিভিন্ন জায়গায় কুক্ষীগত করে রেখেছেন। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন। এদেশের তৌহিদী জনতাকে আহ্বান করবো ফ্যাসিস্টদের কোনো দোসর যেন পদে বহাল হতে না পারে। তাদের চাকরিচ্যুত করে মামলার আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হোক।’তিনি আরও বলেন, ‘আমরা বদর দেখি নাই, উহুদ দেখি নাই, খন্দক দেখি নাই কিন্তু শাপলা চত্বর দেখেছি। এই শাপলা চত্বরের গণহত্যার করুণ দৃশ্য দেখলে বদর উহুদ ও খন্দর যুদ্ধের স্মৃতি মনে পড়ে। একদল ইসলামপ্রেমিক শাপলা চত্বরে গিয়েছিলেন আল্লাহ রাসুলের (সা.) ইজ্জত রক্ষার জন্য ব্লগারদের বিরুদ্ধে।’এসময় শাপলা চত্বরের ঘটনায় মামলা প্রত্যাহার ও হতাহতদের ক্ষতিপূরণের দাবি জানান হেফাজতের এই নায়েবে আমির।এসময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও আমলাপাড়া মাদরাসার মুহতামিম আব্দুল কাদির, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা মুফিজুল ইসলাম, হাজিপাড়া মাদরাসার নায়েবে মুহতামিম আব্দুল আহাদ ও শিক্ষাসচিব মাহমুদুল হাসান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell