শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:১০
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৭, ২০২৫, ১:৩৪ পূর্বাহ্ণ
  • ৯৩ ০৯ বার দেখা হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানাধীন বিভিন্ন পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার ২৬ সেপ্টেম্বর বিকাল ৩টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ, পূজা উৎযাপন ফ্রন্ট’র নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ ও সদর থানাধীন বিভিন্ন মণ্ডপের নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ সদর মডেল থানার আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তব্যে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দীন বলেন, বিভিন্ন পূজা মণ্ডপের আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দের মিলেমিশে কাজ করবেন। আমরা চাই সকলের সহযোগিতায় এবছর নির্ভিগ্নে ও শান্তিপূর্ণ ভাবে পূজা উৎযাপনের লক্ষে সকলের ঐকান্তিক প্রচেষ্টা। আপনারা প্রতিটি পূজা মণ্ডপে অবশ্যই সিসিটিভি ক্যামেরা স্থাপন করবেন। প্রতিটি পূজা মণ্ডপের স্বেচ্ছাসেবকদের তালিকা তৈরি করে থানায় জমা দিবেন। পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য পুলিশ বিশেষ অভিযান ও মনিটরিং থাকবে, পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাবও মনিটরিং করবে। এলাকা ভিত্তিক পুলিশের এসআইদের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি আরও বলেন, বিসর্জন ঘাটের জন্য সড়ক নির্ধারণ করে দেয়া হয়েছে, শহরের ২নং রেলগেইট দিয়ে প্রবেশ করে ১নং রেলগেইট হয়ে ৫নং ঘাটে প্রতিমা বিসর্জন দিয়ে কালিরবাজার সড়ক দিয়ে বেরিয়ে আসবেন। পূজাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মাঝে মাদকের একটু ব্যবহার থাকে, তা আপনারা পরিহার করার চেষ্টা করবেন। আনন্দ করার জন্য পটকা ও বাজি ফুটিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এমন কাজ হতে বিরত থাকবেন। আর দুর্গা পূজা উৎযাপন একটি সার্বজনীন উৎসব। এটাকে কেন্দ্র করে কেহ দলাদলি ও অপ্রীতিকর কোন ঘটনা ঘটাবেন না। মত বিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শ্রী শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সভানেত্রী তিলোত্তমা দাস, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা আচার্য, মহানগরের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক উত্তর কুমার সাহা, শংকর দে, দিলিপ সাহা, ভজন সাহা, প্রচার সম্পাদক সুমন দে, তপন সাধু, দেওভোগ সাধুনাগ মহাশয় আশ্রম মন্দিরের সভাপতি ননি গোপাল সাহা, বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ, মহাজোট নেতা খোকন সাহা প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell