শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩২
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদককান্ডে গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩, ২০২১, ৯:৪৯ অপরাহ্ণ
  • ৩১৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদককান্ডে গ্রেফতার।

বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে এক মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন আরিয়ান।

সেখান থেকে রোববার (৩ অক্টোবর) তাকে আটক করে। বেশ কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলার পর প্রমোদতরীতে মাদক নেওয়ার কথা স্বীকার করেন আরিয়ান। এরপর তাকে গ্রেফতার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, মাদক নেয়ার কথা স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেন আরিয়ান। তিনি বলেন, মাদক নিয়ে ভুল করেছেন। তবে এর আগে কখনও এমন কিছু করেননি তিনি।

আরিয়ানের সঙ্গে আটক করা হয় আরবাজ মার্চেন্ট, মুনমুন ধর্মেচা, ইশমিত সিংহ, মোহক জয়সওয়াল, বিক্রম ছোকার এবং গোমিত চোপড়াকে। তারাও শনিবার রাতের মাদক পার্টিতে ছিলেন।

এনসিবি সূত্রের খবর, শাহরুখপুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হচ্ছে। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, যোগাযোগ রাখতেন সেসব জানার চেষ্টা করছে তারা।

জানা গেছে, এরইমধ্যে ভারতের বিখ্যাত আইনজীবী সতীশ মানশিণ্ডের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ খান। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি খান পরিবারের কোনো সদস্য।

গত বছর অভিনেতা সুশান্ত-র মৃত্যুর পর বলিউডের মাদক যোগ নিয়ে বেশি সক্রিয় হয়েছে এনসিবি। দীপিকা থেকে শুরু করে সারা, অনেকেরই নাম জড়িয়েছে মাদকযোগে। বহুদিন কারাগারে ছিলেন রিয়া চক্রবর্তী।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell