বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৩৩
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

শিক্ষার্থীদের মাঝে লক্ষাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৯, ২০২৪, ১০:২৩ অপরাহ্ণ
  • ২৩৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

শিক্ষার্থীদের মাঝে লক্ষাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ

ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে লক্ষাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। তাপমাত্রা কমাতে বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (৯ জুন) বিকেলে শহরের শেখ জামাল স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পুরো জেলায় বিভিন্ন প্রজাতির মোট এক লাখ পঁচিশ হাজার গাছের চারা বিতরণ করা হবে। আগামী ১২ জুন পর্যন্ত পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেয়া হবে। এরমধ্যে রোববার জেলা সদর, আলফাডাঙ্গা ও বোয়ালমারীতে একযোগে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী রওশন ইসলাম বলেন, বাংলাদেশের তাপমাত্রা মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে। যার কারণে আমরা ঘরের ভেতরেও সুস্থ থাকছি না। মানবেতর জীবনযাপন করছি। তাপমাত্রা আমাদের কাছে অসহনীয় হয়ে উঠছে। এর অন্যতম কারণ বৃক্ষ নিধন। যে পরিমাণ বৃক্ষ পৃথিবীতে থাকা দরকার তা নেই। এজন্যই আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। আপনারা সবাই যত্নসহকারে গাছ রোপণ ও পরিচর্যার করবেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান হাসান ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell