শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫২
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

শিবচরে দুজন ব্যবসায়ীকে কুপিয়ে জখম

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৬, ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ
  • ১৮১ ০৯ বার দেখা হয়েছে

মাদারীপুর জেলার শিবচরে নুর ইসলাম উকিল ও ফরিদ উকিল নামে দুজন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।  

সোমবার (২৫ আগস্ট) রাত ও মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে শিবচর উপজেলার মাদবরচর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত নুর ইসলাম মাদবরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাড়াকান্দি গ্রামের তোতা মিয়া উকিলের ছেলে ও ফরিদ একই এলাকার বাচ্চু উকিলের ছেলে।

জানা যায়, সোমবার রাত ১১টার দিকে মোটরসাইকেলযোগে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলেন ইট ব্যবসায়ী নুর ইসলাম। উপজেলার মাদবরচর হাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের গতি রোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করা হয়।  

অপরদিকে মঙ্গলবার সকালে মাদবরচর ক্লাব এলাকায় ফরিদ নামে আরেক ব্যবসায়ীকে একা পেয়ে দুর্বৃত্তরা হামলা চালায়। পরে তাকেও কুপিয়ে জখম করা হয়। ফরিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে শিবচর উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে গুরুতর আহত ফরিদকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।  

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জেরেই এ হামলা হয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাশেদুল ইসলাম চৌধুরী বলেন, আহতদের দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন হাসপাতালে ভর্তি আছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, পরপর দুটি হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell