বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫৪
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

শিবচরে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৩, ২০২৪, ১১:১২ অপরাহ্ণ
  • ১৫৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

শিবচরে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মাদারীপুর জেলার শিবচরে পরকীয়ায় বাধা দেওয়ায় স্মৃতি মণ্ডল (৩৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর পালিয়েছে অভিযুক্ত স্বামী ঋণয় গিরি (৪০)।

 

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জেলা সদর হাসপাতালে।

নিহত স্মৃতি মণ্ডল শিবচরের উমেদপুর ইউনিয়নের চর কমলাপুর গ্রামের বৃন্দাবন মণ্ডলের মেয়ে। অভিযুক্ত ঋণয় গিরি একই উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের জিতেন গিরির ছেলে। নিহত স্মৃতির ১৫ বছরের এক মেয়ে ও ১০ বছরের এক ছেলে রয়েছে।

জানা গেছে, ২০ বছর আগে প্রেমের সম্পর্ক থেকে মাদারীপুর জেলার শিবচরের উমেদপুর ইউনিয়নের চর কমলাপুর গ্রামের বৃন্দাবন মণ্ডলের মেয়ে স্মৃতি মণ্ডলের বিয়ে হয় একই উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের জিতেন গিরির ছেলে ঋণয় গিরির সঙ্গে। বিয়ের পর খুঁটিনাটি বিষয় নিয়ে স্মৃতিকে মারধর করার অভিযোগ ওঠে ঋণয়ের বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশ হলেও কোনো সমাধান করতে পারেননি মুরব্বিরা।

এরপর ৪ বছর ধরে এক ইতালী প্রবাসীর স্ত্রী দিপুমনির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ঋণয়। বিষয়টিতে প্রতিবাদ করলে স্মৃতির ওপর শুরু হয় অমানবিক নির্যাতন। ঋণয়ের পরিবারের কাছে বিচার দিলে আরও বেপরোয়া হয়ে ওঠে সে। এরই জেরে রোববার (২২ ডিসেম্বর) রাতে স্মৃতিকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর মরদেহ ঘরের ভেতর ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত ঋণয়। খবর পেয়ে সোমবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত স্মৃতির বড়বোন ইতি মণ্ডল বলেন, ‘আমার বোনকে পিটিয়ে মেরে ফেলেছে। ঋণয় অন্য একটি মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এর প্রতিবাদ করায় আমার বোনকে হত্যা করেছে, আমরা এর বিচার চাই। ‘

স্মৃতির স্বজনেরা জানান, ‘পরকীয়ায় বাধা দেওয়ার কারণেই হত্যা করা হয়েছে স্মৃতিকে। এর আগেও একাধিকবার স্মৃতিকে মারধর করেছে ঋণয়। বিষয়টি নিয়ে ঋণয়ের পরিবারের কাছে বিচার দিলেও কোনো সুরহা হয়নি। আগে থেকে ঋণয়কে সাবধান করা হলে সে এমন হত্যাকাণ্ডের সাহস পেত না। আমরা ঋণয়ের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ‘

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভাস্কর সাহা বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তারপরও নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell